অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজন আটক

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার  ২৯ এপ্রিল ২০২৬ , ৯:২০:৩২ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫।
বুধবার (২৯ এপ্রিল) সকালে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোমস্তাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একটি মিলের দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশঝাড়ের নিচে অভিযান চালানো হয়।
এসময় শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের মো. ইলিয়াস আলীর ছেলে মো. জাকির হোসেন (৩২) ও মো. লুটু আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৫) নামে দুই জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানায়, জাকির হোসেনের বহন করা স্কুল ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো পাওয়া যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content