মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৩০ জানুয়ারি ২০২৬ , ৮:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় গান পাউডার, ককটেল তৈরির উপকরণ, লোহার পাইপ, বৈদ্যুতিক তার, ব্যাটারি ও কেমিক্যালসহ বিস্ফোরক তৈরির নানা সামগ্রী উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এসব সামগ্রী দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।















