সারাদেশ

ঝিকরগাছায় ধানের শীষ প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর গণসংযোগ ও পথসভা

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার যশোর ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:১০:১৬ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ও হাজিরবাগ ইউনিয়নে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী সারাদিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দিনব্যাপী তিনি মোট ১১টি ওয়ার্ডে পথসভায় বক্তব্য দেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের শুরু হয় বাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গন্দোর মোড়ে পথসভার মাধ্যমে। এরপর তিনি ৬নং ওয়ার্ডের শিমুলিয়া বাজার, ৪নং ওয়ার্ডের মুকুন্দপুর নুর আলীর মোড়, ৫নং ওয়ার্ডের মাটশিয়া বাদামতলা, ৭নং ওয়ার্ডের দিকদানা কারিকরপাড়া, ৮নং ওয়ার্ডের উজ্জ্বলপুর বাগের মোড় এবং ৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা পূজা মণ্ডপ চত্বরে পথসভায় অংশ নেন।

পরবর্তীতে হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া বাজার, দেউলী হাইস্কুল মাঠ, মাটিকোমরা বাজার, কুল্লা বাজার ও সোনাকুড় মোড়ে পথসভা করেন সাবিরা নাজমুল মুন্নী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক এস এম আমিরুল ইসলাম, আশফাকুজ্জান খান রনি, ইসমাইল হোসেন সোহাগ (দপ্তর সম্পাদক), ইমামুল হোসেন, গোলাম কাদের বাবলু, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএসএম আলী আকবর, সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, সম্পাদক জামির হোসেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সম্পাদক জামশেদ আলী, সাবেক চেয়ারম্যান শাহজাহান ও নুরুজ্জামান প্রমুখ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

পথসভাগুলোতে সাবিরা নাজমুল মুন্নী বলেন, ধানের শীষ প্রতীকে তাকে নির্বাচিত করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

আরও খবর

Sponsered content