সারাদেশ

শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন। তিনি শ্রীপুর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বৃহস্পতিবার দুপুর ২ টায় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৮ টি। এরমধ্যে সভাপতি প্রার্থী এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া বাহারুল ইসলাম পান ৩ ভোট।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী মণ্ডল, ভোটারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content