জাতীয়

বায়ুদূষণে আজ ঢাকার কী খবর

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১১:২৩:১০ প্রিন্ট সংস্করণ

বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে বায়ুদূষণ বেড়েই চলেছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও এই তালিকার বাইরে নয়। তবে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। এমন আবহাওয়ার মধ্যে আজ ১০৭ বায়ুমান স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১৮তম স্থানে জায়গা করে নিয়েছে মেগাসিটি ঢাকা। বায়ুর এ মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। এর পর ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ১৭৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৬।

একই স্কোর ১৫৮ নিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে সৌদি আরবের রিয়াদ এবং ষষ্ঠ স্থানে রয়েছে কাতারের দোহা। এর পর সপ্তম স্থানে বাহরাইনের মানামা, স্কোর ১৫৬ এবং ১৫১ স্কোর নিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও খবর

Sponsered content