সম্পাদকীয়

বাকৃবিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ইউট্যাবের দোয়া ও খাবার বিতরণ

  বাকৃবি প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২৬ , ১০:৩০:২৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় চত্বরের হাজী সালেহ উদ্দিন নূরুল উলুম মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজক সংগঠনের সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ ইউট্যাবের সদস্যরা।

কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ইউট্যাবের নেতারা এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content