রাজনীতি

রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছে: আবু হানিফ

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২:০৫:৫১ প্রিন্ট সংস্করণ

রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। তার রাজনৈতিক অবস্থান, বক্তব্যে স্পষ্ট যে সে আওয়ামী বয়ান তৈরি করছে। রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য কাজ করছে। একটা বিষয় মনে রাখা উচিত রুমিন ফারহানার বাবা আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন, বর্তমানে যা নিষিদ্ধ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ গঠনের অন্যতম সদস্যও ছিলেন রুমিন ফারহানার বাবা। এই রুমিন ফারহানার শরীরে আওয়ামী লীগের রক্ত রয়েছে। ফলে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করবে এটাই স্বাভাবিক।

পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০০০ সালে যে লাগামহীন দুর্নীতি করেছিল তার ফলাফল বিএনপি ২০০১ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। একইভাবে আওয়ামী লীগ আমলের মাত্রাতিরিক্ত ঋণের ফলে বর্তমানে সর্বোচ্চ ঋণ খেলাপির দেশ। দুইটাই নিষিদ্ধ আওয়ামী লীগের দায়। অথচ সংসদে রুমিন ফারহানা এটাকে বিএনপির দায় বলে বক্তব্য দিচ্ছে। রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শোনা যাচ্ছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের রিফাইন্ড কমিটিও হতে যাচ্ছে রুমিন ফারহানার নেতৃত্বে।

আরও খবর

Sponsered content