প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৭:০৪ প্রিন্ট সংস্করণ
আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাদপন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব, যা শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।
দুই পর্বের শেষ দিন যথাক্রমে ১০ ও ১৭ জানুয়ারি। সাধারণত বিশ্ব ইজতেমার প্রতিটি পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।





















