সারাদেশ

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন

  রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১০:৩০:২৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আমজাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বর্তমানে মো. আমজাদ হোসেন পেট্রোবাংলার ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (সচিব) হিসেবে কর্মরত রয়েছেন। নতুন আদেশ অনুযায়ী, তিনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি। দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় পাথর সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও খবর

Sponsered content