সারাদেশ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ইউজার ফি জমা

  মাগুরা প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ২:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি আদায় হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টিকিট, জরুরি বিভাগ, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবার নির্ধারিত ফি বাবদ এ অর্থ জমা পড়ে। অক্টোবর মাসে সরকারি কোষাগারে মোট ৪ লাখ ১৮ হাজার ৫২ টাকা জমা দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাগুরা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ ইউজার ফি সরকারি কোষাগারে জমা দিয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা, চিকিৎসক ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা এবং স্থানীয় বাসিন্দাদের আস্থার কারণেই এ রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনবল সংকট থাকা সত্ত্বেও এ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য জরুরি বিভাগ, প্যাথলজি, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, অ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি এবং রেডিওলজি বিভাগের ইনচার্জ ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।

আরও খবর

Sponsered content