সারাদেশ

ভাতা দিতে পৃথক অধিদপ্তর খোলা হবে: মন্ত্রী

  ঝিনাইদহ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৬:১৯:০৫ প্রিন্ট সংস্করণ

আন্দোলনে নিহত এবং দীর্ঘ সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়ার জন্য পৃথক অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সীমান্তের ওপারের এক ব্যক্তির ১৬ ডিসেম্বর-সংক্রান্ত মন্তব্যের জবাবে বলতে চাই, এ দেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যারা বাইরে বসে নাশকতা বা অগ্নিসন্ত্রাসের কথা বলছেন, তাঁদের এ দেশে আসতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংশ্লিষ্ট রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও খবর

Sponsered content