সারাদেশ

কলাপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ৯:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা ও নাশকতা বাদ দিয়ে শান্তিতে থাকতে হবে। তিনি অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুন আর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content