নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ , ১২:০৮:০৩ প্রিন্ট সংস্করণ
দেশের বাজারে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’-এর আনুষ্ঠানিক বিক্রি (ফার্স্ট সেল) শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ঢাকার মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর বিক্রি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অপোর উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
অপোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনটিতে হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে ২০০ মেগাপিক্সেল মূল, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো লেন্স যুক্ত করা হয়েছে। স্বাভাবিক রঙ ও আলোর ভারসাম্য ধরে রাখতে এতে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তির ‘ট্রু কালার ক্যামেরা’ এবং লুমো ট্রু ইমেজ, ন্যাচারাল টোন ও হাইপার পিক্সেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ভিডিও ধারণের জন্য ৩০ এফপিএস-এ ৮কে, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং, ৪কে ডলবি ভিশন ও ‘ওপেন গেট ক্যাপচার’ সুবিধা রয়েছে।
ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ ও ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াট সুপারভুক তারযুক্ত (ওয়্যার্ড) এবং ৫০ ওয়াট এয়ারভুক তারহীন (ওয়্যারলেস) চার্জিং সুবিধা রয়েছে।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ও ‘ট্রু টু আইজ’ ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের জন্য মোবাইল ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্যের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ কানেক্টেড ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—এই দুটি রঙে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। মতিঝিলের ফ্ল্যাগশিপ স্টোরসহ সারা দেশে অপোর অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ফোনটি পাওয়া যাচ্ছে।





















