নাজমুল হক মণি ১ মে ২০২৫ , ১০:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ
“দুনিয়ার মজদুর এক হও, এক হও, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে মহান দিবসের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যলয়ের সামনের সড়ক থেকে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, শ্রমিকদল ও শ্রমজীবী মেহনতি মানুষের ঢল নামে। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন শ্লোগান দেন তাঁরা।
র্যালি শেষে ঘোড়াশাল সাদ্দাম বাজারের সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
এসময় আরও বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের সাবেক শ্রমিক নেতা মো: নুরুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো: বাবুল মিয়া ও পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জামাল হোসেন প্রমুখ।













