সারাদেশ

কর্মসূচি ও পরামর্শ নিয়ে কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৯:০২:৩২ প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। প্রস্তুতিমূলক সভায় দিবস দুটির কর্মসূচি পাঠ করা হয় এবং পরে উন্মুক্ত পরামর্শ নেওয়া হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। পরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম লাবু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর

Sponsered content