সারাদেশ

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ ৩০ নভেম্বর ২০২৫ , ১০:১৬:৩৯ প্রিন্ট সংস্করণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় টঙ্গীর আউচপাড়া এলাকায় প্রভাষক বশির উদ্দিনের বাসভবনে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল ও টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন এবং সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, শামীম বেপারীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং অতীত ত্যাগের কথা তুলে ধরেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content