সারাদেশ

মান্দায় অসুস্থ কৃষক দল নেতার বাড়িতে এম এ মতীন

  নওগাঁ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৭:৪৭:১৮ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার ৮ নম্বর কুশুম্বা ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে গিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি আশরাফুল ইসলামের বাড়িতে যান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি আশরাফুল ইসলামের বর্তমান ও ভবিষ্যতের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান। পাশাপাশি তাঁর পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ২ নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content