চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৯:০৮:০৭ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সদর থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া মো. জুয়েলকে (৩০) জিজ্ঞাসাবাদে বিস্ফোরক মজুদ থাকার তথ্য পাওয়া যায়। পরে ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে সদর থানার একটি দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড়ে অভিযান চালায়। এ সময় জুয়েলের দেখানো স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়।
পরবর্তী তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টা ৫ মিনিটে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে তাঁর সহযোগী মো. নাইমকে (২৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জুয়েলের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় সদর থানায় মামলা করা হয়েছে।















