প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৫:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ
রাজধানীর কামরাঙ্গীরচরে টিনশেডের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৩টা ১১ মিনিটে কারবালার মোড় এলাকায়এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, আজ শুক্রবার বেলা ৩টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বেলা ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।















