সারাদেশ

নির্বাচন ঘিরে প্রস্তুতি; মান্দায় সুধী সমাবেশ ও গণসংযোগ

  নওগাঁ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৯:১০:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুধী সমাবেশ, মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোটগাড়ি বাজারে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মণ্ডল স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি গোটগাড়ি ও চকরাজাপুর এলাকায় গণসংযোগ করেন তিনি।

সমাবেশে প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য নেকবর আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আমেদ আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হকসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content