রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৫:৪৭:০৮ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি মহসিন আলী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এ ছাড়া উপস্থিত ছিলেন থানার প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, প্রাণীসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, সমবায় কর্মকর্তা আহম্মেদ হোসেন, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।
মাদক ও চুরি নিয়ন্ত্রণে সম্মিলিত সহযোগিতার আহ্বান
সভায় বক্তারা উপজেলায় মাদক ও চুরির বিস্তার নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বাসিন্দাদের সহযোগিতা চান। তাঁরা বলেন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব অপরাধ নিয়ন্ত্রণ কঠিন।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়।





















