সারাদেশ

মান্দায় জামায়াত নেতাকে অব্যাহতি

  নওগাঁ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৭:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন শাখার রুকন মোহাম্মদ আসলাম আলী প্রামানিককে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখা।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আসলাম আলী প্রামানিককে কালিকাপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার কথা বলা হয়েছে।

তবে এ সিদ্ধান্তের বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় দায়িত্ব পালনের পর অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম অব্যাহতির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content