মেহেরপুর প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা মডেল মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর–মুজিবনগর–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন।
এছাড়াও র্যালিতে অংশ নেন জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সাইদুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




















