সারাদেশ

উখিয়ায় পাহাড়ের মাটি কাটার অভিযোগে ডাম্পারসহ আটক ১

  মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ , ৭:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের আওতাধীন পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের শিকদারের বাড়ির কাছ থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ বন বিভাগের অন্যান্য কর্মী অংশ নেন।

পাহাড় কাটা ও পরিবেশের ক্ষতি রোধে বন বিভাগের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content