জুয়েল বড়ুয়া, স্টাফ রিপোর্টার, দৈনিক মতপ্রকাশ ২৬ অক্টোবর ২০২৬ , ৩:১১:২৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলার পাঁচটি উপজেলা ও সাংগঠনিক এলাকার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে এ মনোনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সুমন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া নিপু।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি নিলু বড়ুয়া, উপদেষ্টা অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সাধারণ সম্পাদক নিটু বড়ুয়া, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া আবু এবং কার্যকরী সদস্য সুজন বড়ুয়া ও ডিনার বড়ুয়া মুন্না।
এ সময় নবমনোনীত উপদেষ্টা কাস্টমস কর্মকর্তা প্রশান্ত বড়ুয়া এবং সাবেক ব্যাংকার সুনীল কান্তি বড়ুয়াকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে পাঁচটি উপজেলা ও সাংগঠনিক এলাকার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে কক্সবাজার শহর কমিটির সভাপতি হয়েছেন শুভাশিস বড়ুয়া পিকু এবং সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া।
রামু উপজেলা কমিটির সভাপতি মৃনাল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম। চকরিয়া উপজেলা কমিটির সভাপতি প্রভাত বড়ুয়া এবং সাধারণ সম্পাদক বাবু অমিয় বড়ুয়া। উখিয়া উপজেলা কমিটির সভাপতি বাবু প্লাবন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া। মহেশখালী উপজেলা কমিটির সভাপতি বাবু সুমন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তারা নবমনোনীত নেতাদের সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় ও গতিশীল করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।




















