প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ , ৭:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলার তেলিহাটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তার বন্ধু নয়ন মিয়া (২৪)।
ডিবি সুত্রে জানা যায়, গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশ শ্রীপুরে মাদক বিরোধী অভিযান চালায়। গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ইয়াবার বড় চালান রয়েছে। দ্রুত সময়ে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রনি পাঠান ও তার বন্ধু নয়নমিয়াাকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















