সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী এসএম জিন্নাহ কবীর

  এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন ঘিওর, দৌলতপুর ও শিবালয়—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে নিয়মিত নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এসএম জিন্নাহ কবীর

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী এলাকায় তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের উদ্দেশে এসএম জিন্নাহ কবীর বলেন, দেশের চলমান সংকট নিরসন এবং জনমনে শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নিজ হাতে গড়া দল বিএনপি। দেশের যত উন্নয়ন হয়েছে, তা বিএনপি সরকারের আমলেই হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে।

এসএম জিন্নাহ কবীর বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও ভয়হীন সমাজ গড়ে তুলতে চায়। একই সঙ্গে তিনি মানিকগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত করে আধুনিক নগরায়নের পথে রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content