সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৪:৫৪:১০ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৮৩ বোতল মাদকসহ মাহিরন বেগমকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-৫-এর একটি দল।

এসআরবি-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে শাকিউল হক পালিয়ে যান বলে জানানো হয়; তবে তাঁর স্ত্রী মাহিরন বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার মাহিরন বেগমের দেখানো মতে বসতবাড়ির শয়নকক্ষের একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

এসআরবি-৫-এর প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানানো হয়েছে, গ্রেপ্তার নারী ও তাঁর স্বামী মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার নারী ও জব্দ করা আলামত ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content