সারাদেশ

আইনশৃঙ্খলা রক্ষায় উখিয়ায় বিজিবির টহল ও নজরদারি জোরদার

  কক্সবাজার প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ১:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় টহল এবং তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেসামরিক প্রশাসন ও কক্সবাজার জেলা পুলিশকে সহায়তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, উখিয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করবে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা চান। জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content