সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৯:০০:৩৬ প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি শিব্বির আহমেদ। সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরও খবর

Sponsered content