এম.আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ৪ এপ্রিল ২০২৬ , ৭:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ
যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে রকি বিশ্বাস (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রকি বিশ্বাস নুরপুর গ্রামের মৃত মান্নান বিশ্বাসের ছেলে। জানা যায়, একই এলাকার ইফতি (২৪), পিতা মোহাম্মদ পাপ্পুর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নুরপুর ব্যাংকের মোড়ে একা পেয়ে অভিযুক্ত ইফতি রকির ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে রকি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।




















