সারাদেশ

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে গৃহকর্তা নিহত

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ১১:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত ও একজন আহত হয়েছেন। এসময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল।

গতকাল শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানার বলবর্দী এলাকার শাজাহান মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই গৃহকর্তা শাজাহান মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় পরিবারের এক সদস্য।

ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।

ওই ডাকাতির কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর

Sponsered content