শাহজাদ ফেরদৌস স্টাফ রিপোর্টার, দৈনিক মতপ্রকাশ ১১ জানুয়ারি ২০২৬ , ২:২৮:০৯ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দীর্ঘদিন পর বন্দর ব্যবসায়ী কমিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় হাতীবান্ধা ঢাকা বাস স্ট্যান্ডের নাবিল কাউন্টারে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল ইসলাম শাহীন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি: মোঃ আবদুর রহমান ও মোঃ ফারুক হোসেন,সহ-সম্পাদক: উত্তম পাটোয়ারী ও রাশেদুল ইসলাম বাবু,যুগ্ম সম্পাদক: মোঃ তৈয়ব আলী,সাংগঠনিক সম্পাদক: মোঃ দুলাল মিয়া,কোষাধ্যক্ষ: ছাদিকুল ইসলাম বাবু,দপ্তর সম্পাদক: সাদেকুল ইসলাম রানা এবং প্রচার সম্পাদক: শাহিনুর রহমান বাবু।

মোট ৩১ সদস্য নিয়ে গঠিত এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় বন্দর ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে হাতীবান্ধা বন্দরের ব্যবসা-বাণিজ্য আরও সুশৃঙ্খল, গতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশে পরিচালিত হবে।




















