জাতীয়

এক পরিবারের দগ্ধ ৩

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ , ১২:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- লালচান (৬০), নাসিমা (৫০) ও তানিসা (১৬)। তাদের মধ্যে দুজন চাকরিজীবী ও একজন শিক্ষার্থী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীর চেরাগ আলী থেকে এক পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে লালচানের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ, নাসিমার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আরও খবর

Sponsered content