সাঈদ ইবনে হানিফ ৩ মে ২০২৬ , ৮:৩৪:৫৩ প্রিন্ট সংস্করণ
যশোরের খাজুরায় খাদে পড়ে একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গেছে। শনিবার দিবাগত রাতে বাঘারপাড়া-কালীগঞ্জ সীমান্তের জহুরপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কালীগঞ্জের দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি জহুরপুর ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।




















