সারাদেশ

চৌগাছায় জামাইয়ের পিটুনিতে শ্বশুর নিহত

  এম.আমিরুল ইসলাম জীবন.স্টাফ রিপোর্টার ১৭ নভেম্বর ২০২৬ , ১০:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

যশোরের চৌগাছার নারায়নপুরে মোতলেব হোসেন (৬০) নামে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

নিহত মোতলেব হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত- আলফাজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে মেয়ে-জামাই বাড়িতে মেয়েকে আনতে গেলে জামাই আনোয়ার হোসেন(৩৫), পিতা-আনসার আলীর সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে মেহগুনি গাছের ডাল দ্বারা ভিকটিমের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content