মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৭ নভেম্বর ২০২৬ , ৮:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন শাহারিয়ার। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল মান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে শাহারিয়ার নওগাঁর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সহকারী প্রকৌশলী (২) হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, মান্দা উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করা প্রকৌশলী আব্দুল কাদেরকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বদলি করা হয়েছে।
নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান উপলক্ষে মান্দা উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শাহারিয়ারের যোগদানের মধ্য দিয়ে মান্দা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।





















