সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৭ নভেম্বর ২০২৬ , ৩:৫৭:১৩ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনকে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরগাঁও মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজনগর সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে রাষ্ট্রীয় সম্মাননায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইখতেখারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নুরুল আমীন সোমবার (১৬ নভেম্বর) পৌনে ১২টায় ঢাকার সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মাধবপুর উপজেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক হাজী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (দুলা মিয়া)-এর ছোট ভাই। তাঁর বাবার নাম মরহুম আব্দুল মালেক।
মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া নুরুল আমীন মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ধর্মঘর ইউনিয়নসহ মাধবপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে

আরও খবর

Sponsered content