রাজনীতি

মিরপুরে ৬৫ বছরের এক ব্যক্তি নিখোঁজ

  নিজস্ব প্রতিবেদকঃ ২৯ আগস্ট ২০২৫ , ১১:৫৮:১৭ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুর-১২ এলাকা থেকে মো. শফিক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৪ আগস্ট দুপুর ১টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

নিখোঁজ শফিক গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাঠালিয়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মিরপুর-১২ এর পল্লবী নৌবাহিনী ইউনিভার্সিটির পেছনে তার দুলাভাই আব্দুল্লাহ আল মামুনের বাসায় বেড়াতে ছিলেন।

পল্লবী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি নম্বর-২২৩৮, তারিখ: ২৪.০৮.২৫) আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেন, “গত ২২ আগস্ট সকাল ১০টার দিকে আমার শ্যালক বাসায় আসেন। এরপর ২৪ আগস্ট যোহরের নামাজ পড়তে গিয়ে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।”

নিখোঁজ শফিকের পরনে ছিল নেভি ব্লু রঙের শার্ট ও সাদা-চেক লুঙ্গি। তার গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। মাথায় ছোট কালো চুল ও মুখে মাঝারি সাদা দাড়ি রয়েছে। শারীরিক গঠন হ্যাংলা-পাতলা।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে চেষ্টা চলছে এবং আশপাশের থানা ও হাসপাতালগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে—
০১৭১২-৮৪৬৩৬০ (আব্দুল্লাহ আল মামুন)
পল্লবী থানা: ০১৭৪৮-১৬৬৫০০

আরও খবর

Sponsered content