প্রচ্ছদ

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা 

  মেহেরপুর প্রতিনিধিঃ ২৮ এপ্রিল ২০২৫ , ৫:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই লিগ্যাল এইড আশে পাশে,কোন চিন্তা নাই” এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে সোমবার(২৮ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নূর নবী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান করছে। তাঁরা সাধারণ মানুষকে এই সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আইনি সহায়তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা জজ মনজুরুল ইমাম, জেলা জজ নারী ও শিশু (নির্যাতন দমন ট্রাইবুনাল) তহিদুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মিনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, চিফ জুডিশন ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা বারের সভাপতি এ্যাড মারুফ আহমেদ বিজন, পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন সহ র‌্যালিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আইনি সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।
এমআই

আরও খবর

Sponsered content