প্রচ্ছদ » প্রচ্ছদ » পরীক্ষার কেন্দ্র নিজ উপজেলায় রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরীক্ষার কেন্দ্র নিজ উপজেলায় রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ২৭ মে ২০২৫ , ৬:২৮:৪৬প্রিন্ট
সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচ এস সি পরীক্ষা কেন্দ্র নিজ উপজেলায় রাখার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার ভুরঘাটা নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলন করেন। এতে করে ঢাকা বরিশাল মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস সমাবেশ এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য আশ্বস্ত করেন এবং মঙ্গলবার পর্যন্ত সড়কের অবরোধ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করার জন্য অনুরোধ করেন।
এদিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও দাবি মেনে না নিলে আগামীকাল পুনরায় সড়ক অবরোধসহ নানা কর্মসূরি পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থী সমন্বয়ক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সড়কের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।