প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৮:০৫:০৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় মানবিক ও সামাজিক অঙ্গন। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ইউনিটের ভোটগ্রহণ।
নির্বাচনকে সামনে রেখে রেডক্রিসেন্টের সাধারণ সদস্যরা মানবিক সেবা কার্যক্রম সুসংগঠিত করার লক্ষ্যে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনের ওপর তাগিদ দিচ্ছেন। এবারের নির্বাচনে সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন সমাজকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্ট মোঃ লুৎফুল হাই ভূঞা।
ব্রাহ্মণবাড়িয়ার ধনাশী ভূঁঞা পরিবারের সন্তান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লুৎফুল হাই ভূঞা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অসংগতি দূরীকরণ ও জনসচেতনতামূলক কাজে যুক্ত। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী কাঠামোর মাধ্যমে রেডক্রিসেন্টের সেবামূলক উদ্যোগগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
আগামী ৫ সেপ্টেম্বর দিনভর ভোটাভুটির মাধ্যমেই নির্ধারিত হবে পরবর্তী তিন বছরের জন্য রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের আগামী দিনের নেতৃত্ব।





















