সারাদেশ

সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ে নিহত

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ , ৪:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেওয়ার ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরওচার যাত্রী আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের জামালগঞ্জ এলাকার নজিবুর রহমানের স্ত্রী রোজি আক্তার (৬০) এবং তার মেয়ে নাজমা খাতুন (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রো বাসের ভেতরে থাকা ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান বলেন, ‘সকাল সাড়ে সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এতে গাড়ির দুই যাত্রী মা ও মেয়ে নিহত হন। একই গাড়ির আরও চার যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে’

আরও খবর

Sponsered content