সারাদেশ

কলাপাড়ায় ১৭ মণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ২২ অক্টোবর ২০২৬ , ৫:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

 

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৭টি মন্দিরে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার পর একে একে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে বিসর্জনের আনুষ্ঠানিকতা।

এর আগে রাত ৮টার দিকে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা ও আরতিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানে মেতে ওঠেন তাঁরা। উৎসবের আনন্দের মধ্যেও সবার মনে ছিল বিদায়ের বিষাদ।

অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার প্রত্যাশায় প্রতিবছর দেবী দুর্গার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় তাঁদের পাঁচ দিনের উৎসব।

শ্রীশ্রী জগন্নাথ আখড়াবাড়ির সাধারণ সম্পাদক বিসু সেন বলেন, “গোটা কলাপাড়া উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের ধর্মীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।”

আরও খবর

Sponsered content