প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৫ , ৬:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ
জুয়েল বড়ুয়া, স্টাফ রিপোর্টার:কক্সবাজার-মহেশখালী নৌ রুটে নিয়মিতভাবে সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট থেকে ‘এমটি ভাষা শহীদ জব্বার’ নামে সি-ট্রাক চলাচল শুরু করবে। অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সি-ট্রাক চলাচল উদ্বোধন করবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, কক্সবাজার থেকে মহেশখালী রুটে প্রতিদিন তিনটি ট্রিপ পরিচালনা করবে ২৫০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন সি-ট্রাকটি।




















