সারাদেশ

কালীগঞ্জে পৃথক অভিযানে ওয়ান শুটারগান, ককটেল ও ইয়াবা উদ্ধার, আটক ২

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২৫ ডিসেম্বর ২০২৫ , ১১:০৭:৪৮ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান, দুটি ককটেল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ২২ পিস ইয়াবা উদ্ধার করে। আটক সজিব হোসেন বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

এদিকে একই রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথবাহিনীর আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, মাদকসহ আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content