প্রচ্ছদ

বিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদ সহ উপকরণ জব্দ ও ধ্বংস

  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১১ জুন ২০২৫ , ১০:২০:১৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে চোলাই মদ (চুয়ানী) ও চোলাই মদ তৈরির বড়ি, কাঁচামাল ও উপকরণ উদ্ধার, জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বিরামপুর পৌর শহরের চকপাড়া (পাহান পাড়া) ও পলিপ্রায়াগপুর ইউনিয়নের দুর্গাপুর আদিবাসী পাড়ার কয়েকটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে গেলেও এসব বাড়ি ঘরের ভিতরে তল্লাশি চালিয়ে বিক্রির জন্য প্রস্তুতকৃত চোলাই মদের বোতল, কয়েকটি ড্রাম ও বড় পাতিল ভর্তি চোলাই মদ তৈরির কাঁচামাল, মদ তৈরির কয়েক বস্তা বড়ি ও বিভিন্ন উপকরণ উদ্ধার করে জব্দ করা হয় এবং পরবর্তী এসব চোলাই মদ ও উপকরণ ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর খোলাহাটি ক‍্যান্টনমেন্টের অধীন মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের ক‍্যাপ্টেন কাজী নাইম হোসাইন মাদক বিরোধী এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদ হোসেন, পুলিশের এসআই জাহাঙ্গীর আলম সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্য এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শাহ্ আলম মন্ডল /এমআই

আরও খবর

Sponsered content