নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ মে ২০২৫ , ৪:০৮:৫৮ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী বিধৌত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মুরগী বিতরন করা হয়েছে।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার উপজেলার কচাকাটা কলেজমাঠে উপজেলার ৯টি ইউনিয়নের ৩৩৩ জন সুফলভোগীর মাঝে সোনালী জাতের ১৩টি মুরগী ও ২টি করে মোরগ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্ধসঢ়;খারুল ইসলাম, কচাকাটা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবীর রাশেদ প্রমুখ।
হাফিজুর রহমান/ নাগেশ্বরী




















