সারাদেশ

কিশোরগঞ্জে নবাগত ওসি লুৎফর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

 

নীলফামারীর কিশোরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ১২ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা।

মতবিনিময় সভায় ওসি লুৎফর রহমান বলেন, “কিশোরগঞ্জ উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখানে ‘থাই প্রতারণা’র প্রবণতা তুলনামূলক বেশি, আর এর ভুক্তভোগীরা প্রায় সবাই বহিরাগত। অনেকে সময়মতো সঠিক তথ্য–উপাত্ত না দেওয়ায় আইনগত ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়। তারপরও পুলিশ অনুমাননির্ভর তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। আপনারা (সাংবাদিকরা) যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে—মাদক ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে সফল হবো।”

এর আগে নবাগত ওসি প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামীম হোসেন বাবু, আজকের পত্রিকার প্রতিনিধি সিএসএম তপন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সামসুজ্জামান সুমন, মানবকণ্ঠের প্রতিনিধি বিপিএম জয়, ভোরের কাগজের প্রতিনিধি মিল্লাত হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হক ও আব্দুস সামাদ, সহসভাপতি ও নয়াদিগন্তের প্রতিনিধি শাহজাহান সিরাজ, খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মাফি মহিউদ্দিন, মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক ডেসটিনির প্রতিনিধি মোরছালিন, জনবানী পত্রিকার প্রতিনিধি রাশেদ নিজাম, সেন্ট্রাল নিউজ বিডি’র প্রতিনিধি শুভ, আলোকিত সকালের প্রতিনিধি আদর আলীসহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিকরা এ সময় অপরাধ দমন, থাই প্রতারণা, মাদক নিয়ন্ত্রণ এবং তথ্য আদান–প্রদানের ক্ষেত্রে পুলিশ–সাংবাদিক সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content