খেলাধুলা

কুনিয়ার গোলে চেলসিকে হারাল ম্যানইউ

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ৯:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাথেউস কুনিয়ার একমাত্র গোলে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগ প্রতিযোগিতায় খেলার পথে বড় ধাপ এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইনজুরি ও নিষেধাজ্ঞায় জর্জরিত ইউনাইটেডের রক্ষণভাগের সুযোগ নিতে ব্যর্থ হয় চেলসি। ফলে টানা চতুর্থ লিগ হারে তাদের শীর্ষ প্রতিযোগিতায় খেলার আশা প্রায় শেষ হয়ে গেছে।

গত দুই মৌসুম ধরে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা থেকে বাইরে থাকা ইউনাইটেড এবার কোচ মাইকেল ক্যারিকের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কুনিয়া। এতে তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ও ষষ্ঠ স্থানে থাকা চেলসির মধ্যে ব্যবধান দাঁড়ায় ১০ পয়েন্টে।

আরও খবর

Sponsered content